× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন নিয়ে কোন পরিস্থিতিতে সংঘর্ষ বেঁধে যেতে পারে

০৭ ডিসেম্বর ২০২১, ২৩:২৮ পিএম

ইউক্রেন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে রাজী হয়েছেন। মঙ্গলবার একটি ভিডিও কলে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেন সীমান্তে বিশাল সংখ্যায় সৈন্য সমাবেশ করেছে যা নিয়ে গভীর উদ্বেগ শুরু হয়েছে।

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। খবরে বলা হয়, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সীমান্তে রুশ সেনা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আগ্রাসনের শঙ্কা তৈরি হয়েছে।  ফলে উত্তেজনা বেড়েছে দেশ দুটির মধ্যে।  পাশাপাশি ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র রাশিয়াকে এ পদক্ষেপের পরিণতি সম্পর্কে হুশিয়ারি দিয়ে আসছে।

এ উত্তেজনার মধ্যে মঙ্গলবার জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন ভিডিও কলে কথা বলতে যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোসতিকে বলেন, দুই নেতার মধ্যে ভিডিও কল অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। 

পেসকভ বলেন, আলাপ কতক্ষণ চলবে তা ‘দুই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন’। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে ৭০ হাজারের মতো সেনা জড়ো করেছে।  তাদের ধারণা, রাশিয়া আগামী বছরের শুরুতে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে।

National Tribune

ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

প্রকাশক: শেখ মো: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: । +880244809006 । +880244809006 । nationaltribunebd@gmail.com

ঠিকানা: আমতলা বাজার, ৬০ ফুট রোড, মিরপুর, ঢাকা

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.