তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার সমকালকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা জিডি করেছি। এরপর এটি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে।
ওসি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ ও বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দিয়েছিলেন মুরাদ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিস্তারিত আসছে..